বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

একদিনে সৌদি জোটের ৩৩ হামলা, ৩‘শতাধিক হুতি বিদ্রোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সপ্তাহ খানেক আগে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে হুথিরা। এরপরই উত্তেজনা বেড়ে যায়। হুথিদের কাছে জাহাজ ফেরত চায় সামরিক জোট। তবে বিদ্রোহীরা এতে অস্বীকৃতি জানায়।

এই ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দেয়া সৌদি জোট গত ২৪ ঘন্টায় হুথিদের লক্ষ্য করে ৩৩ বার বিমান হামলা করেছে।

এই হামলায় ৩০০ এর অধিক হুথি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র মারিব প্রদেশে ১৯০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। ২১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

প্রেস এজেন্সি আরো জানিয়েছে, ইয়েমেনের আল বায়দাতে ২৭ বার আক্রমণ করা হয়। এই হামলায় ১৫০ জনের বেশি বিদ্রোহী নিহত ও ১৬টি সামরিক যান ধ্বংসপ্রাপ্ত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ