বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ইমরান খানের প্রস্তাবের বিষয়ে যা বললেন সাবেক আফগান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তান দক্ষ জনবলের অভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

এমন খবর জানার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে পাকিস্তানের দক্ষ জনবল পাঠানোর নির্দেশ দেন।

এই প্রস্তাবের জন্য আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিজ কারজাই ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের জনবল তাদের লাগবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ নির্দেশকে ভালোভাবে নেননি সাধারণ আফগানরা। তারা এর তীব্র প্রতিবাদ জানায়। এমনকি তালেবানের অনেক সদস্যও ইমরান খানের প্রস্তাবটিকে পছন্দ করেননি। এবার সাবেক প্রেসিডেন্ট হামিজ কারজাই ইমরান খানের প্রস্তাবের বিষয়ে মুখ খুলেছেন।

ইমরান খানকে জবাব দিতে এক বিবৃতিতে এ বিষয়ে হামিদ কারজাই জানান, আফগানিস্তানে দক্ষ জনবল বিশেষ করে পাকিস্তানের দক্ষ জনবল পাঠানোর যে প্রস্তাব ইমরান খান দিয়েছেন, এটিকে স্বাগত জানিয়েছেন হামিদ কারজাই। কিন্তু এমন জনবলের কোনো প্রয়োজন নেই।

হামিদ কারজাই জানিয়েছেন, আফগানিস্তানের অনেক ছেলে ও মেয়ে দেশটির বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। তারাই আফগানিস্তানের প্রয়োজনে কাজ করতে পারবেন।

সূত্র: দ্য খামা প্রেস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ