রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অনুমোদন ছাড়া গড়ে ওঠা ‘ছলিম উল্লাহ জেনারেল হাসপাতাল’ নামে এক প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোড়াশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের অপরাধে হাসপাতালটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকার কারণে আগামী ২০ দিনের মধ্যে লাইসেন্স দেখাতে বলা হয়। অন্যথায় হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ