রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

কুমিল্লায় বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হককে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ও নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল ইসলাম।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতেই গুরুতর আহত ছয়জন এবং সকালে আরও নয়জনসহ মোট ১৫ জনকে ১০ হাজার টাকা করে প্রাথমিক অনুদান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের বিরলী গ্রামে গ্যাস সিলিন্ডার থেকে বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ অন্তত ৪১ জন আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্বজনরা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জেলার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ