বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ভারতে সাত মাস পর দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সাত মাস পর ভারতে এক দিনে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে গত বছরের ৬ জুন ভারতে একদিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল।

শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৩০২ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজার ৯২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এই হিসেবে শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ২৮ শতাংশ।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও দ্রুতগতিতে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৭৭ জনের দেহে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত নভেম্বরে ভারতে ওমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতের ২৭টি প্রদেশে করোনার ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়েছে। তবে মহারাষ্ট্র ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে মোট সংক্রমিত ৩ হাজার ৭ জনের মধ্যে ৮৭৬০ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। আর দিল্লিতে সংক্রমিত ৪৬৫ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ