রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

বাণিজ্য ক্ষেত্রে ভারতের সঙ্গে অসম চুক্তি হচ্ছে: মেজর হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাণিজ্য ক্ষেত্রে ভারতের সঙ্গে অসম চুক্তি হচ্ছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘জামদানি শাড়ি ভারতে ঢুকতে দেওয়া হয় না। পদে পদে শুল্ক বাজার সৃষ্টি করে। প্রত্যেক দিন পত্রিকা খুললেই দেখা যায় বাংলাদেশি নাগরিকদের বিএসএফ হত্যা করছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকেরা বিএসএফকে আক্রমণ করেছে তাই তারা গুলি করেছে!’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘ফেলানী হত্যা দিবস- আগ্রাসন বিরোধী কনভেনশন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখাতে চায়- এমন মন্তব্যও করেন হাফিজ।তিনি বলেন, ‘আমরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে- তা আমরা সাধুবাদ জানাই।’

দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। অথচ দুঃখের বিষয় আজকে দেশে গণতন্ত্র নাই। সমাবেশের স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই। একটা অধিকারবিহীন দেশে আমরা বসবাস করছি।

অনুষ্ঠানে বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ পার্টির নেতাকর্মীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ