রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

‘পাকিস্তান-বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি দেওয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ভারতের উত্তরপ্রদেশে বসবাসকারী হিন্দুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে দখলদারদের হাত থেকে মুক্ত করা জমিতে। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এ কথা বলেছেন।

যোগি আদিত্যনাথ আরো বলেছেন, তার সরকার সব সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখছে। ফলে আগের শাসনামল থেকে সব ধরনের প্রক্রিয়ায় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন হয়েছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ও ভারত থেকে এসে কয়েক দশক ধরে যেসব হিন্দু মেরুতে বসবাস করছেন, তাদের নিজের বাড়ি নির্মাণের কিংবা জমি কেনার সামর্থ্য নেই।

তিনি আরো বলেন, এ ধরনের ৬৩ হিন্দু বাঙালি পরিবারকে দুই একর জমি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ২০০ স্কয়ারফুট করে জমি দেওয়া হয়েছে বাড়ি করার জন্য। জমিগুলো 'ভূমি মাফিয়া'দের কাছ থেকে সরকারিভাবে উদ্ধার করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেছেন, জমিগুলো দখলদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং ভূমি ব্যাঙ্কের অধীনে আনা হয়েছে। এই জমিতে স্কুল, শিল্প এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য মতে, রাজ্য সরকারের কাছে বর্তমানে পুনরুদ্ধার করা জমির পরিমাণ ৬৪ হাজার ৩৬৬ হেক্টর। এটি দরিদ্রদের বাড়ি তৈরির জন্য বরাদ্দ করা হচ্ছে।
সূত্র : ডেকান হেরাল্ড।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ