রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

টাঙ্গাইলে জামানত হারালেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী জামানত হারিয়েছেন। এমনকি নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটে তৃতীয় হয়েছেন। এতে চরম বিব্রত স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। এলাকায় চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা।

জানা যায়, এ ইউনিয়নে দলীয় মনোনয়ন পান ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিব খান শাহীন। তিনি গণমাধ্যমকে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। দলীয় নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করেন নাই। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ভোটে হারলেও আমি রাজনীতি চালিয়ে যাবো।

প্রসঙ্গত, কাঞ্চনপুরে মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এখানে ২১ হাজার ৩৭৯ ভোটের মধ্যে ৭৩ ভাগ ভোট পড়ে। এতে রাকিব খান শাহিন মোট ৮৫১ ভোট পেয়ে ৭ জনের মধ্যে ৬ষ্ঠ তম হন। তার নিজ কেন্দ্রে সিংগারডাক আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট ১৪৩৬ ভোটারের মধ্যে মাত্র ২৬৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থান করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ