সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

নিখোঁজের ৫ দিন পর দূর্গম এলাকা থেকে যুবলীগ নেতা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।
খাগড়াছড়ি প্রতিনিধি>

অপহরণের ৫দিন পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া থেকে অপহৃত তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেনকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছে তার পরিবারের সদস্যরা।

বুধবার (৫ জানুয়ারী) দিবাগত রাত তিনটার দিকে দূর্গম লক্ষীছড়ি উপজেলার দূল্যাতলী থেকে তাকে নিয়ে আসা হয়।

তবে কে বা কারা অপহৃনের সাথে জড়িত ছিল সে ব্যাপারে এখন নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পরিবারের কেউ। তাকে ফিরে পেয়ে পরিবার ও উপজেলাবাসী আনন্দিত।

(৬ জানুয়ারী) ভোর ৪টায় তাকে ফিরে পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু ও তাঁর পরিবারের সদস্যরা।

বুধবার (৫ জানুয়ারী) পর্যন্ত ইমান হোসেন নিখোঁজ থাকায়, তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধনের ডাক দিয়েছিলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। তবে রাত পোহানোর আগেই তাঁর সন্ধান পাওয়ায় মানববন্ধন স্থগিত করেছে সংগঠনটির নেতারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ