মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা, দ্বিতীয় দিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসে বাংলাদেশের রাজধানী ঢাকা। অপরদিকে ভারতের রাজধানী দিল্লি আছে তালিকার দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার সারাবিশ্বের বাতাসের মানের সূচক নিরীক্ষণকারী আইকিউএয়ারে এই তথ্য জানানো হয়।

আইকিউ এয়ারে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) ১৯৭ রেকর্ড করা হয়, যা অস্বাস্থ্যকর।

অপরদিকে, দিল্লির একিউআই রেকর্ড করা হয় ১৮৯।

তালিকার শীর্ষ পাঁচে থাকা অপর শহরগুলো হচ্ছে উত্তর মেসিডোনিয়ার স্কোপিজে, পাকিস্তানের লাহোর ও ভারতের অপর শহর কলকাতা। এই শহরগুলোর একিউআই রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮৪, ১৮১ ও ১৭৯।

আইকিউ এয়ারের শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের দূষণের মাত্রার ক্যাটাগরিতে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। দূষিত এই বাতাসের প্রভাব সকলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা এতে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের দূষণের মাত্রার ক্যাটাগরিতে তা ‘চরম অস্বাস্থ্যকর’ ধরা হয়। একে স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকতে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার একিআই রেকর্ড করা হয়েছিলো ২০৪। তবে ওই সময় ভারতের দিল্লি ২৪১ একিউআই নিয়ে তালিকায় শীর্ষস্থানে ছিলো। ১৯৫ একিউআই নিয়ে তালিকায় তৃতীয় স্থানে ছিলো স্কোপিজে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ