সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও বাসের সংঘর্ষে ১৭ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডের পাকুর জেলায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। খবর এনডিটিভির।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পাকুরের গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, অন্তত ৪০ জন যাত্রী নিয়ে বাসটি শিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ যাচ্ছিল। দুর্ঘটনার পর বেশ কয়েকজন যাত্রী বাসটির ভেতরে আটকা পড়েন। পরে গ্যাস কাটার দিয়ে বাসের বিভিন্ন অংশ কেটে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সময় ট্রাকে থাকা কোনো সিলিন্ডার বিস্ফোরিত হয়নি।

এদিকে দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ রুপি করে সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ