শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে নেসকোর বিদ্যুৎ বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে এখন থেকে নেসকোর বিদ্যুৎ বিল দেয়া
যাবে। ৬ জানুয়ারি ঢাকার একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ¬াই
কোম্পানি লিমিটেড (নেসকো)-র ম্যানেজিং ডাইরেক্টর জাকিউল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর
করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম এবং নেসকোর নির্বাহী পরিচালক (ফাইন্যান্স) সৈয়দ গোলাম আহাম্মদ, এফসিএমএ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ
মুহাম্মাদ কামালুদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় নেসকোর বিদ্যুৎ সেবা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ