সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুস শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে বিক্ষোভ করা ওই যুবককে হত্যা করা হয়।

বৃহস্পতিবার ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। জানা গেছে, নিহত যুবকের নাম বাকির হাসাস (২১)। তবে এ ঘটনা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে ইসরায়েল এ অঞ্চলটি দখল করে আছে। পূর্ব জেরুজালেম বাদ দিয়ে, প্রায় চার লাখ ৭৫ হাজার ইসরায়েলি পশ্চিমতীরে অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করছেন। বহু বছর ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছে ফিলিস্তিনিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ