সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

এবার ট্রেন চালকের আসনে বসছেন সৌদি নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার ট্রেনের স্টিয়ারিং ধরবেন সৌদি নারীরা। সেই লক্ষ্যেই জোরদার প্রশিক্ষণ চলছে। সৌদি আরবে মক্কা-মদিনার মধ্যে চলাচল করে দ্রুতগতির ট্রেন আল-হারামাইন। এই ট্রেন চালানোর জন্য দেশটির নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরব নিউজ।

কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের ২ জানুয়ারি থেকেই সৌদি নারীরা ট্রেন পরিচালনা করবে। সৌদি রেলওয়ে পলিটেকনিক প্রথম দলে ৫০ জন সৌদি নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের বয়স ২২ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ও নিরাপত্তা ব্যবস্থা, রেলওয়ের অর্থনীতি, যোগাযোগ, যান্ত্রিক ব্রেক সিস্টেম এবং ইঞ্জিনসহ পরিবহণ ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সব কিছু শেখানো হচ্ছে এই প্রোগ্রামটিতে।

জানা যায়, প্রশিক্ষণটি এক বছর ধরে চলবে। এই সময়ে প্রশিক্ষণার্থীরা মৌখিক এবং ব্যবহারিক পাঠ গ্রহণ করবে। ১৫ জানুয়ারি থেকে জেদ্দায় ক্লাস শুরু হবে।

এই প্রোগ্রামে যোগদানের ফলে প্রশিক্ষণার্থীদের চিকিৎসা বিমা, সাধারণ অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্সুরেন্সে রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণের সময়কালে মাসিক ৪ হাজার সৌদি রিয়াল বোনাসসহ বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দেওয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ