বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ভারতে করোনার নতুন ধরণ ওমিক্রনে প্রথম মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে বিশ্বজুড়ে সংক্রমণের নতুন রেকর্ডের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এরই মধ্যে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে দেশটিতে এই প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে এক জনের মৃত্যু হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানায়, দেশটির রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তি ওমিক্রনে মৃত্যুবরণ করেছেন। এনডিটিভি জানায়, ৭৩ বছর বয়স্ক ওই ব্যক্তির উদয়পুরে লক্ষী নারায়ন পুরের বাসিন্দা

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারতে ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ওমিক্রন রোগী পাওয়া গেছে। মহারাষ্ট্রে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরপরই ভারতের রাজধানী দিল্লিতে ৪৬৪ জন ওমিক্রন শনাক্ত হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে। বুধবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন।

মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে। এদিকে বুধবার পর্যন্ত ভারতে ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ওমিক্রন রোগী পাওয়া গেছে। মহারাষ্ট্রে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরপরই ভারতের রাজধানী দিল্লিতে ৪৬৪ জন ওমিক্রন শনাক্ত হয়েছে

এদিকে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন-এর প্রধান চিকিৎসক ক্রিস্টোফার মারে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, করোনা ভাইয়াসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে পুরো ভারত জুড়ে যে ভয়াবহ অবস্থা হয়েছিল ওমিক্রনের কারণে একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মারে আরও জানিয়েছেন, ভারতে ওমিক্রন সংক্রমণ চরম পর্যায়ে পৌঁছবে জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারির শুরুতে। টিকা নেয়ার কারণে মৃদু উপসর্গ থাকবে তবে বিপুল সংখ্যক মানুষ ওমিক্রণে আক্রান্ত হবে বলে আশঙ্কা করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ