সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

বুস্টার ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত সুইডেনের রাজা-রানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরোসের তিনটি ডোজ নেওয়ার পরও সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ ও রানি সিলভিয়ার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তবে তাদের উপসর্গ মৃদু এবং তারা ভালো আছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে সুইডিশ রাজপ্রাসাদ। করোনাভাইরাসের অতিসংক্রামক নতুন ধরন ওমিক্রনের ফলে দেশটিতে সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সুইডেনের স্বাস্থ্য ‍সংস্থার সাম্প্রতিক ‍তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর দেশটিতে ১১ হাজার ৫০৭ জন রোগী শনাক্ত হয়েছিল যা ‍সুইডেনের দৈনিক রোগী বৃদ্ধির রেকর্ড। দেশটির রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনটি ডোজ নেওয়া রাজা ও রানির পূর্ণ টিকা দেওয়া আছে এবং তাদের উগসর্গ মৃদু ও তারা ভালো আছেন।’

রাজা কার্ল গুস্তাফ (৭৫) ও রানি সিলভিয়া (৭৮) উভয়েই স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তাদের সঙ্গে যাদের যোগাযোগ হয়েছিল তাদের খুঁজে বের করার কাজ চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

রাজা কার্ল গুস্তাফের ভূমিকা মূলত আনুষ্ঠানিক। তিনি ১৯৭৩ ‍সালে রাজা ষষ্ঠ গুস্তাফ অ্যাডলফের মৃত্যুর পর মাত্র ২৭ বছর বয়সে সুইডেনের রাষ্ট্রপ্রধান হন। তিনি সুইডেনের রাজাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন কর আসছেন।

সিংহাসনের উত্তরাধিকারী তার বড় মেয়ে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ও তার স্বামী প্রিন্স ড্যানিয়েল গত বছরের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃদু উপসর্গে ভুগে দুজনেই পরে সুস্থ হয়ে উঠেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ