মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ৩ শতাধিক যাত্রী ও ছোট-বড় ৮২টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে ছোট-বড় ৪টি ফেরি।

উভয় ঘাট এলাকায় পারের অপেক্ষায় সহস্রাধিক ছোট-বড় যানবাহন। এতে দুর্ভোগে হাজারো যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত ১১টা থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত দেড়টার দিকে কুয়াশার কারণে নদীর চ্যালেনের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

এ সময় মাঝ নদীতে ফেরি ঢাকা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী এবং জালাল নামের চারটি ফেরি ৩ শতাধিক যাত্রী এবং ছোট-বড় ৮২টি যানবাহন নিয়ে আটকে পড়ে। এদিকে উভয় ঘাট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে হাজারো যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ১৬টি ফেরি মধ্য চারটি মাঝ নদীতে। আর কুয়াশা না কাটা পর্যন্ত ফেরি চালানো সম্ভব নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ