সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারটি যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ট্রলারটি নদীতে তলিয়ে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

আবদুল্লাহ আল আরেফিন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার বা ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা যায়নি। ট্রলারের যাত্রীদের অধিকাংশই ছিলেন গার্মেন্টসকর্মী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ