সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

টাকা দিয়ে ভোট কেনার সময় হাতেনাতে ধরা চেয়ারম্যান প্রার্থীর ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন নির্বাচনের আগের রাতে টাকা বিতরণকালে হাতেনাতে ধরা পড়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর ভাই। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডিত শেখ মো. এখলাছুর রহমান (৩৬) ওই এলাকার শেখ মো. মতিউর রহমানের ছেলে ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মো. মহসিনের ছোট ভাই।

জানা যায়, আটক এখলাছুর রহমানের কাছে নগদ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এ ঘটনায় শেখ এখলাছকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী।

বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন।

নির্বাচনের আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হাবলাউচ্চ গ্রাম থেকে শেখ মো. এখলাছুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকাসহ আটক করা হয়। সেই টাকা তিনি পোলিং এজেন্ট ও ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করার জন্য বিতরণ করছিলেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১০-এর ৭১(৩) ধারা অনুসারে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ