সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। শনাক্তের হার প্রায় সাড়ে ৩ শতাংশ। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৯ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার চারজন রয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। শনাক্তের হার ছিল ৩ শতাংশ।

চট্টগ্রামে ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক হাজার ৩২২ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট এক লাখ দুই হাজার ৭৬৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ