সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আলেমদের মাওলানা বলা কি হারাম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

আলেমদের মাওলানা বলা কি জায়েজ? কতিপয় আহলে হাদিস নামের গায়রে মুকাল্লিদ বন্ধুরা বলে থাকেন যে, “মাওলানা এটি আল্লাহর সাথে খাস। যেমন কুরআনে কারীমে এসেছে যে, ورحمنا انت مولاناযেখানে মাওলানা বলে আল্লাহ তায়ালাকে সম্বোধন করা হয়েছে। সুতরাং কোন বান্দাকে মাওলানা বলা জায়েজ নয়। এটা সুষ্পষ্ট শিরক”। তাদের এই বক্তব্যটি কি সঠিক? দলিল সহ জানালে উপকৃত হব।

জবাব:

بسم الله الرحمن الرحيم

গায়রে মুকাল্লিদদের এই বক্তব্যটি বিশুদ্ধ নয়। আলেমদের মাওলানা বলা জায়েজ। কেননা পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট বান্দাকে মাওলানা বলে সম্বোধন করেছেন। যেমন-সূরায়ে নাহলের ৭৬ নং আয়াতে আল্লাহ তায়ালা গোলামের মনীবকে বলেছেন তার মাওলানা-وَهُوَ كَلٌّ عَلَى مَوْلاهُঅর্থাৎ সে তার মনীবের উপর বোঝা (সূরা নাহল-৭৬)

রাসূল সা. হযরত যায়েদ বিন হারেসা রা. কে বলেছেন-انت اخونا ومولاناঅর্থাৎ “তুমি আমার ভাই এবং মাওলানা”(বুখারী শরীফ-১/৫২৮)

বরং নবীজী সা. গোলামদের শিখিয়েছেন যেন গোলামরা তার মনীবকে বলে-“সাইয়্যিদী ওয়া মাওলায়ী”। (বুখারী শরীফ-১/৩৪৬)

ইমাম হাসান রাহ. কে মানুষ মাওলানা হাসান বসরী রহ. ডাকতো (তাহযীবুত তাহযীব-২/২৬৩, আল বিদায়া ওয়ান নিহায়া-৯/২৬৬, সিয়ারু আ’লামিন নুবালা-৪/৫৭৩)

সুতরাং বুঝা গেল আলেমদের সম্মান করে মাওলানা বলা কোন দোষণীয় নয়। এটাবে শিরক বলা সম্পূর্ণ বাড়াবাড়ি।

والله اعلم بالصواب

উত্তর লিখনে:  লুৎফুর রহমান ফরায়েজী ,পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ