বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

আরব বিশ্বের প্রবীণ আলেম ‘শায়খ সালেহ আল-লুহাইদান’ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের প্রশিদ্ধ আলেম ও উচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর আল আরাবিয়া উর্দূ’র।

আজ বুধবার ফজর নামাজের পূর্বে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

খবরে জানা যায়, কয়েদিন পূর্বে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদানের ইন্তেকালের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আররাজী মসজিদে আজ বুধবার আসরের পর শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদান সৌদি আরবে বিভিন্ন ধরনের কাজ করেছেন। তিনি বেশ কিছু গ্রন্থরচনা করেছেন।

তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ওলামায়ে কেরাম, স্কলার ও সাধারণ জনগণ। টুইটারে হ্যাসট্যাগ শায়েখ লুহাইদান (صالح _اللحيدان#) ট্রেন্ড ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদান ১৩৫০ হিজরিতে তিনি জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন সমকালীন আরব বিশ্বের অন্যতম প্রবীণ ও প্রধান আলেম। উচ্চ উলামা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পঞ্চাশ বছর তিনি এর সদস্য ছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ছিলেন দীর্ঘ বিশ বছরের বেশি সময়। বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে সেখান থেকে অবসর নেন।

ফিকহশাস্ত্রে পাণ্ডিত্য, নিজের আমল ও শরিয়তের বিধিনিষেধ পরিপালনে তার অবিচলতার জন্য তিনি বিখ্যাত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ