সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ছাত্রলীগের দু’পক্ষে মারামারি, লেখক ভট্টাচার্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্দেশে কেন্দ্র ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অপরাজেয় বাংলার চারপাশে জড়ো হন। সেখানে বটতলা এলাকায় দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সামাদ আজাদ জুলফিকার ও বাপ্পি হালদারের নেতৃত্বে কবি জসীম উদ্দীন হলের নেতাকর্মীদের মারধর করা হয়। পরে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে যান। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ দু’জন আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো অনুষ্ঠানে দু গ্রুপের সংঘর্ষে স্বয়ং সাধারণ সম্পাদকের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। এ ঘটনায় সাংগঠনিক ব্যর্থতা এবং চেইন অব কমান্ডের ব্যত্যয় সুস্পষ্ট হয়। জড়িতের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ