মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতার আশঙ্কা, দেশের ১৯ উপজেলায় বিপুল বিজিবি-র‌্যাব মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের ১৯টি উপজেলায় সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছে মাঠ প্রশাসন। সহিংসতা ঠেকাতে ওইসব উপজেলাগুলোতে বিপুল সংখ্যক বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন করা হচ্ছে। উপজেলাগুলোর কোথাও অতিরিক্ত ২ প্লাটুন বিজিবি, কোথাও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া র‌্যাবের অতিরিক্ত টিমও মোতায়েন থাকছে।

ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলা প্রশাসন থেকে ভোটের আগে-পরে ১৯টি উপজেলায় সহিংসতার আশঙ্কা করে সম্প্রতি অতিরিক্ত ফোর্স মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইতোমধ্যেই প্রত্যেক উপজেলায় র‌্যাবের ২টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স, বিজিবির ২ প্লাটুন মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স এবং কোস্ট গার্ডের ২ প্লাটুন মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ ও আনসার বাহিনীর সদস্যও মোতায়েন আছে।

আগামীকাল (৫ জানুয়ারি) দেশের ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যেসব উপজেলায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো- চাঁপাইনবাবগঞ্চ সদর (১ প্লাটুন বিজিব); সাতক্ষীরার আশাশুনি (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম), শ্যামনগর (১ প্লাটুন বিজিবি) ও কলারোয়া (১ প্লাটুন বিজিব ও র‌্যাবের একটি টিম); মুন্সিগঞ্জের গজারিয়া (২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম); চাঁদপুরের ফরিদগঞ্জ (২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম), হাইমচর (২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১টি টিম) ও কচুয়া (২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম); সিরাগগঞ্জের কাজীপুর (১ প্লাটুন বিজিবি); জামালপুরের বকশীগঞ্জ (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১ টি টিম) ও দেওয়ানগঞ্জ (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১টি টিম); চট্টগ্রামের বোয়ালখালী (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম) ও চন্দনাইশ (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম); মানিকগঞ্জের হরিরামপুর (২ প্লাটুন বিজিবি) ও দৌলতপুর (১ প্লাটুন বিজিবি); ভোলা সদর (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম); হবিগঞ্জের মাধবপুর (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম) ও চুনারুঘাট (১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি টিম) এবং টাঙ্গাইলের ঘাটাইল (১ প্লাটুন বিজিবি)।

উল্লেখ্য, দেশে ইতোমধ্যে চার ধাপের ইউপি নির্বাচন শেষ হয়েছে। এসব নির্বাচনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছে। আহত হয়েছে তিন শতাধিক।

আগামীকাল (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ধাপের ভোট ৩১ জানুয়ারি, আর সপ্তম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ