সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

বিশ্বে করোনায় মৃত্যু-আক্রান্ত অনেক বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েক দিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ২৭৬ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২৩ হাজার ৪৩১ জন।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল ২ হাজার ৯৫২ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিল ৮ লাখ ২৩ হাজার ৬১২ জন। ফলে গতকালের তুলনায় আজ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৬২৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৬৮৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৫২ লাখ ৬৯ হাজার ২১১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৫০৮ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৮ হাজার ৪২৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৭৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ২৪৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ