সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ক্যান্সার আক্রান্ত আফগান শিশুর সহযোগিতায় আবুধাবির ক্রাউন প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত তিন বছর বয়সী এক আফগান বালকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। বর্তমানে শিশুটি আবুধাবির মানবিক শহরে আছে, যেটি ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয়। এই মানবিক শহরে বিশ্বের নানা প্রান্তের অসহায় মানুষদের থাকার জায়গা করে দেয় আবুধাবি।

আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিন্স আল-নাহিয়ান ক্যান্সার আক্রান্ত শিশুটির কথা জানতে পারেন। এরপর তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দেন শিশুটিকে যেন যুক্তরাষ্ট্রে নিয়ে উন্নত চিকিৎসা করানো হয়।

আল-নাহিয়ানের নির্দেশে ওই শিশুটিকে দেখতে যান ক্রাউন প্রিন্স কোর্টের চেয়ারম্যান শেখ তায়েব বিন মোহাম্মদ। তিনি গিয়ে তাদের খোঁজ খবর নেন।

গত বছরের ১৫ আগস্ট যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেয় তখন অনেক মানুষ আতঙ্কে দেশ ছাড়ে। অনেকে আশ্রয় নেন আরব আমিরাতের শহর আবুধাবিতে। তাদের অনেককে জায়গা দেওয়া হয় মানবিক শহরে। ওই সময় ক্যান্সার আক্রান্ত তিন বছর বয়সী শিশু ও তার পরিবার এই মানবিক শহরে আশ্রয় পায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ