সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আরও ৯ রাজনৈতিক দলের সঙ্গে বসছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে পর্যায়ক্রমে অংশ নিচ্ছে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে ১৬টি রাজনৈতিক দলের বৈঠক সম্পন্ন হচ্ছে। আরও নয়টি দলের সঙ্গে নির্ধারণ করা হয়েছে বৈঠকের দিনক্ষণ।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তথ্যানুযায়ী, আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় গণফ্রন্ট এবং সন্ধ্যা সাতটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে।

আগামী ৯ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় কৃষক-শ্রমিক-জনতা লীগ এবং একই দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল); ১০ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় জাতীয় পার্টি-জেপি এবং ওইদিনই সন্ধ্যা সাতটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবেন।

আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ওইদিনই সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতারা রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন।

নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। প্রথম দিনই সংলাপে অংশ নেয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপা। গতকাল সোমবার পর্যন্ত ১৪টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। মঙ্গলবার আরও দুই দলসহ মোট ১৬ দলের রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ সম্পন্ন হচ্ছে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসছেন রাষ্ট্রপতি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

গত কয়েক মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ