সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ভোটারদের সমর্থন আমার সঙ্গে আছে: আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র-প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করবো নারায়ণগঞ্জে বিগত সময় যেভাবে সুস্থ নির্বাচন হয়েছে। তারা যেন এবারও আমাদেরকে এমন সুন্দর একটি নির্বাচন উপহার দেন।

আজ সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডে ভান্ডারীপুল এলাকায় গণসংযোজক করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের সমর্থন আমার সঙ্গে আছে। আপনারা দেখেছেন আমি গত পাঁচ দিন যাবত বিভিন্ন ওয়ার্ডে প্রচারণ করছি। এ সময় সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। এছাড়া দলবল নির্বিশেষে সাধারণ মানুষ, আমার দলীয় লোকজনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা আমার পক্ষে কাজ করছেন। আমি ১৬ তারিখ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, আমি কখনও মানুষকে মিথ্যা প্রতারণা করি নাই। চাঁদাবাজি করি নাই। সন্ত্রাসী কর্মকাণ্ড করিনি। অন্যায়কে প্রশ্রয় দেয়নি। উন্নয়ন করেছি। সবকিছু মিলে জনগণ আমাকে রায় দিবে বলে আমি বিশ্বাস করি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ