সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ঝুঁকিতে থাকা সব বয়সীরাই পাবেন বুস্টার ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শারীরিকভাবে অসুস্থ এমন ব্যক্তিদের করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে এবং স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সোমবার (০৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরে হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

এবিএম খুরশীদ আলম বলেন, মৃত্যু ঝুঁকিতে আছেন, শারীরিকভাবে অসুস্থ, এমন ব্যক্তিদের করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে। স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকাদের ক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না। এক্ষেত্রে টিকা কার্ড নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে। তাকে বলতে হবে যে, তার শারীরিক অসুস্থতা রয়েছে। একটা লোকের ক্যানসার আছে, কিন্তু বয়স ৪০। তিনি বাদ যাবেন কেন? আমরা তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করবো।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, টিকার জন্য নিবন্ধন করার সময় সব তথ্য নেওয়া হয়েছে। এটা দেখেই নিশ্চিত হওয়া যাবে তার কোনো কো মরবিডিটি আছে কিনা। আর কেউ যদি নিবন্ধনের সময় তথ্য না দিয়ে থাকেন, তাহলে তিনি দেখাবেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত। অনেক ধরনের কো মরবিডিটি আছে। যেমন, ক্যানসারে আক্রান্ত, অ্যান্টিক্যানসার ড্রাগ খেয়েছেন, রেডিয়েশন পেয়েছেন, কেমোথেরাপি পেয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এ ধরনের মানুষদের আমরা প্রাধান্য দিতে চাচ্ছি।

তিনি আরও বলেন, এসএমএস ছাড়াও ষাট বছরের কম বয়সী কোমরবিড রোগীরা আগের কেন্দ্রে টিকা নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের রোগের প্রয়োজনীয় তথ্য-প্রমাণ থাকতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ