সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আর্মেনিয়ায় তামাকজাত পণ্য নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ায় জনসাধারণের কাছে বিক্রির জন্য সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্য (ইলেকট্রিক সিগারেটসহ) সাজিয়ে রাখা নিষেধ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে।

ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির আইন প্রণেতা এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী আরসেন তোরোসিয়ান এক বিবৃতিতে বলেছেন, এই আইনটি ২০২০ সালের শুরুর দিকে ধূমপান থেকে স্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার লক্ষ্যে একটি পদক্ষেপ হিসেবে সংসদে পাস হয়েছে।

তোরোসিয়ান বলেছেন, এই প্রবিধানগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন ধীরে ধীরে আমাদের দেশে তামাকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। সেটা আমাদের জনসংখ্যার স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

তিনি আরো বলেন, সুস্থ সমাজ ছাড়া শক্তিশালী অর্থনীতি গড়ে উঠতে পারে না। সে কারণে খুচরা বিক্রেতা থেকে শুরু করে রেস্টুরেন্টে সিগারেটসহ তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: আরমেন প্রেস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ