সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক পদত্যাগ করেছেন। সামরিক বাহিনীর সঙ্গে বিতর্কিত একটি চুক্তি করে ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করলেন তিনি।

অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হামদককে গৃহবন্দি করেছিল। পরে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করে নভেম্বরে পদ ফিরে পেয়েছিলেন তিনি।

দেশটির অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ওই চুক্তি প্রত্যাখ্যান করে পুরোপুরি বেসামরিক রাজনৈতিক শাসনের দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখে। এ প্রতিবাদের মুখে রোববার পদত্যাগের ঘোষণা দেন হামদক।

এদিকে রোববার প্রতিবাদ চলাকালে অন্তত দুইজন নিহত হন বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। খবর বিবিসির।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে হামদক বলেন, 'সুদান একটি বিপজ্জনক মোড়ে এসে পৌঁছেছে যা এর সম্পূর্ণ অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আমি এ দেশকে বিপর্যয়ে পড়া থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি।'

তিনি আরও বলেন, 'ঐক্যমত্যে পৌঁছানোর জন্য করা সবকিছু করার পরও সেটি হয়নি। আমি এই দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ ঘোষণা করছি। ক্রান্তীকালীন সময় পার করে এই মহান দশেকে বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণে সাহায্য করার জন্য অন্য কোনো ব্যক্তিকে সুযোগ দিচ্ছি।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ