মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ ছয় জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জানা গেছে, আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় এ রুল জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের ডিসি ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। এর আগে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেন। তবে আদালতের সে আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনারসহ ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ