মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সার্চ কমিটিতে জাফর ইকবালের নাম প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ তিনজনের নাম প্রস্তাব করেছে বিকল্প ধারা।

রবিবার বঙ্গভবনে সংলাপে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিবেচনার জন্য নাম প্রস্তাব করে বিকল্প ধারা।

তাদের প্রস্তাবিত অন্য দুজন হলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যবসায়ী রোকেয়া আফজাল রহমান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

নাম প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বিকল্প ধারার মুখপাত্র মাহী বি চৌধুরী।

এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের জন্য জাতীয় পার্টি ও তরীকত ফেডারেশন রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করলেও তা প্রকাশ করেনি।

উল্লেখ্য, গত দুই বার ইসি নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটি গঠনের নামের প্রস্তাব নিয়েছিলেন রাষ্ট্রপতি। ওই সার্চ কমিটির সুপারিশ করা নাম থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করেছিলেন। নির্বাচন কমিশন গঠনের আইন পঞ্চাশ বছরেও না হওয়ার মধ্যে এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ