বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

ভারতে ফের মুসলিম নারীদের বিক্রির বিজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ফের শত শত মুসলিম নারী বিক্রির জন্য তোলা হয়েছে ‘নিলামে’। বিনা অনুমতিতে ছবি ব্যবহার করে একটি অ্যাপে মুসলিম নারী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। দ্বিতীয়বারের মতো অ্যাপের মাধ্যমে মুসলিম নারীর বিক্রির এই বিজ্ঞাপন বিতর্কের জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, আনন্দবাজার ও ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ইসমত আরা নামে এক সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এদিকে, মুম্বাই পুলিশও এ নিয়ে তদন্ত শুরু করেছে বলে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনার সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী জানিয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, মুম্বাই পুলিশের সাইবার ইউনিট ‘বুল্লি বাই’ অ্যাপে পাওয়া বিতর্কিত বিষয় নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

ধারণা করা হচ্ছে এটা ‘শালি ডিলস’ অ্যাপের ক্লোন। ওই ‘শালি ডিলস’ অ্যাপেই গত বছরের জুলাইতে অন্তত ৮৩ জন মুসলিম নারীর ছবি দিয়ে তাদের ‘বিক্রির আয়োজন’ করা করা হয়েছেল। ওই অ্যাপে ও ওয়েবসাইটে নারীদের বিশেষায়িত করা হয়েছিল ‘ডিলস অফ দ্য ডে’ বলে।

যদিও এখানে বেচাকেনার কোনো উদ্দেশই ছিল না। ওই অ্যাপের উদ্দেশ ছিল ব্যবহারকারীদের হেয় করা, অপমান করা এবং হয়রানি করা।

এ ব্যাপারে এক নেটিজেন জানান, ‘শালি ডিলস’ অ্যাপের মতো ঠিক একইভাবে ‘বুল্লি বাই’ অ্যাপ কাজ করে। অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে মুসলিম নারীদের ছবি একের পর এক সামনে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মুসলিম নারীদের সরব উপস্থিতি রয়েছে। তারা ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ তাদের ‘নিলামে’ তোলার প্রতিবাদ জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ