বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

মধ্যপ্রাচ্যের সমস্যার জন্য দায়ী ইরান: বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, মধ্যপ্রাচ্যের সমস্যার জন্য ইরান দায়ী। একই সঙ্গে ইরানকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর জন্য অভিযুক্ত করেন তিনি।

গতকাল বুধবার সৌদি মন্ত্রিপরিষদে অনলাইনে দেয়া বার্ষিক ভাষণে তিনি এসব কথা বলেন।

সৌদি বাদশা বলেন, নিজের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা করছে না তেহরান। তিনি এমন সময় এ অভিযোগ করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো রিপোর্টে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে এবং ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে জানিয়েছে।

সৌদি আরবের শীর্ষ নেতারা বহু বছর ধরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য অভিযোগ উত্থাপন করে যাচ্ছেন।

তারা এমন সময় মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টির জন্য ইরানকে অভিযুক্ত করছেন যখন এ অঞ্চলে আমেরিকা-ইসরায়েল-সৌদি ষড়যন্ত্র ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তেহরান।

এছাড়াও সৌদি আরব নিজেই গত ছয় বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনে এ পর্যন্ত লাখ লাখ মানুষ হতাহত ও প্রায় ৪০ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।

সৌদি আগ্রাসনে ইয়েমেনের শতকরা ৮৫ ভাগ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটি বর্তমানে খাদ্য ও ওষুধের মারাত্মক ঘাটতির সম্মুখীন। সূত্র: পার্সটুডে/রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ