বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

দুবাইয়ে কুরআনের খাতিরে শাস্তি হ্রাসে বন্দি হাফেজদের পরীক্ষা গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত পবিত্র কুরআন মুখস্থ করার চূড়ান্ত পরীক্ষায় ১১৬ জন আমিরাতি নারী ও পুরুষ বন্দি অংশগ্রহণ করেছে।

দুবাই সংশোধনমূলক প্রতিষ্ঠান এবং কারাগারে ২০২১ সালে পবিত্র কুরআন হেফজ কোর্সের চতুর্থ পর্বের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ের পরীক্ষায় বিভিন্ন বিভাগে ১১৬ জন নারী ও পুরুষ বন্দী অংশগ্রহণ করেন। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আদেশে, শীর্ষ অংশগ্রহণকারীদের শাস্তি হ্রাসে অন্তর্ভুক্ত করা হবে।

আদেশে বলা হয়েছে, যে সমস্ত বন্দী সম্পূর্ণ কুরআন মুখস্থ করবে তাদের শাস্তি ২০ বছরের সাজা কমানো হবে, যারা ২০ পারা মুখস্থ করবে তাদের ১৫ বছরের সাজা হ্রাস করা হবে এবং যারা ১৫ পারা মুখস্থ করতে তাদের ১০ বছরের সাজা হ্রাস করা হবে।

এছাড়াও, যারা পবিত্র কুরআনের ১০ পারা মুখস্থ করবে তাদের শাস্তি ৫ বছর হ্রাস পাবে এবং যারা কুরআনের ৫ পারা মুখস্থ করবে তাদের শাস্তি এক বছর হ্রাস করা হবে এবং যারা ৩ পারা মুখস্থ করবে তাদের ৬ মাসের সাজা হ্রাস করা হবে।

দুবাইয়ে বন্দীদের জন্য অনুষ্ঠিত কুরআন হেফজের পরীক্ষা এই সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ