মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

মাত্র ১৮ মাসে কুরআন হিফজ করলেন মিশরের দৃষ্টি প্রতিবন্ধী রুয়া আল-সায়্যিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের দৃষ্টি প্রতিবন্ধী রুয়া আল-সায়্যিদ আল-মুতাওয়ালি সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন। প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি মাত্র ১৮ মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন।

রুয়া আল-সায়্যিদ আল-মুতাভি মিশরের আল-দুখলিয়া গভর্নরেটের তামি আল-আমিদ জেলার কাফর সানজাব গ্রামের আল-আজহার স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন। অন্ধত্ব সত্ত্বেও তিনি গ্রামের কুরআন শিক্ষক শেখ আল-আহমাদির সহযোগিতায় দেড় বছর সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করতে সক্ষম হন।

আল-আজহার স্কুলের অধ্যক্ষ ইহাব আল-শরিফ বলেছেন, রুয়া আল-সায়্যিদ আল-মুতাভি স্কুলে প্রবেশ করার পর থেকে খুব পরিশ্রমী ছিলেন এবং গত কয়েক বছরে তার গ্রেড বেড়েছে। পাশাপাশি তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন।

তিনি বলেন, রুয়া বেশ কয়েকটি স্কুলে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং অনেক পুরস্কারও জিতেছেন। একাধিকবার প্রশংসিতও হয়েছেন তিনি।

স্কুলের প্রশিক্ষক সালমে বকর বলেন, আমরা রুয়ার উপস্থিতিতে খুব খুশি। আমাদের স্কুল অনেক উন্নতি করেছে এবং এই উন্নতির একটি কারণ হল রুয়া। তার এই সফল অন্যদের মধ্যে আশা জাগায়।

মিশরের এই দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী তার কুরআন মুখস্থ করার পদ্ধতি সম্পর্কে বলেন, আমি আমার মোবাইল ফোনে সংরক্ষিত কুরআন সফ্টওয়্যারের মাধ্যমে কুরআনের আয়াত শুনতাম এবং মুখস্থ করতাম। আমি কুরআনিক কোর্সে অংশগ্রহণ করেছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছি। কাফর সানজাব প্রাথমিক বিদ্যালয় হতে আমি সম্মানিত হয়েছি। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ