বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক স্কলার ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুফাসসির মাওলানা মিজানুর রহমান আজহারী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে আনুষ্ঠানিকভাবে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন। বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় আজ দুপুরে আমার পিএইচডি ভাইভা সফলতার সাথে সম্পন্ন করলাম।

দা’ওয়াহ ব্যস্ততা এবং একাডেমিক ব্যস্ততা— দুটোকে সমন্বয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। মহান রবের দরবারে লাখোকোটি শুকর এবং সুজুদ যে তিনি তাঁর এ নগন্য গোলামকে তাওফিক দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ্শুকরু ইয়া রাব্বি। সবার কাছে আন্তরিক দু’আর নিবেদন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন,

الحمد لله الذي بنعمته تتم الصالحات. تمت مناقشة رسالة الدكتوراه اليوم وتم اجتيازها بنجاح بفضل الله وكرمه. أسأل الله تعالى أن يجعل هذا العمل خالصا لوجهه الكريم.

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের উল্লাসিত দেখা গেছে। মাওলানা মিজানুর রহমান আজহারীর এই অর্জনে তারা আনন্দিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ