বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। এরপরও বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ১১৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ২৮৬ জন।

এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিল ৫ হাজার ৬৫৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭২ হাজার ৩৫৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৯২২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৮৪ হাজার ৬১৯ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৮৪৮ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৯৯০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৬১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ১৯ হাজার ৪৭৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৯৯১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ