সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার পরামর্শ হানিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় আগে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রপতির সংলাপকে বিতর্কিত করার চেষ্টা করছে। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করছেন।

আগামী বছরের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন করবে আওয়ামী লীগ সরকার এমন আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির কাছে তারা তাদের বিষয় নিয়ে আলোচনা করতে পারেন জানিয়ে হানিফ বলেন, ব্যর্থ রাষ্ট্র বানাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। তাই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, লাগাতারভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে তারা (বিএনপি)। যারা ধর্মের নামে ফতোয়া দিয়েছিলেন সেই জামায়াতকে রাজনীতি করতে দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেঈমানী করেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করেছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ