সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বেলা পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় কেউ আহত হয়নি।

জানা যায়, মেডিকেলের দ্বিতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ