সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

জকিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে মাদরাসা ছাত্র হাফেজ জাকারিয়ার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জকিগঞ্জ-কানাইঘাট সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

গত শনিবার রাত ৯টার দিকে জকিগঞ্জ-কানাইঘাট সড়কে জুলাইরপুল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতের নাম হাফিজ জাকারিয়া আহমদ (১৬)। সে জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের আব্দুল কাইয়ুম (লুকু মিয়ার) দ্বিতীয় ছেলে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।

সূত্র জানায়, শনিবার রাতে একটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাদরাসার ছাত্র জাকারিয়া, চালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজ জাকারিয়ার মৃতদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বড় ভাই সবুজ সিলেট পত্রিকার সাবেক ফটো সাংবাদিক এহিয়া আহমদ সৌদী আরব থেকে দেশে এলে আজ সোমবার নিহতের জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ