বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চলতি শতাব্দীতেই বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, আগামী ২০৭৫ সালের মধ্যে ইসলামই হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। সংস্থাটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংস্থাটি দাবি করছে, ‘খ্রিস্টান ধর্ম এখনো পৃথিবীর বৃহৎ ধর্ম। তবে ২১ শতাব্দীর শেষদিকে গিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে ইসলাম ধর্ম।

২০১৫ সালের এক গবেষণা শেষে পিউ জানায়, এখন যেভাবে বাড়ছে সেভাবে মুসলিম বৃদ্ধির ধারা বজায় থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে খ্রিস্টান ও মুসলিমের সংখ্যা সমান সমান পর্যায়ে চলে যাবে। যদি তা হয় তবে ইতিহাসে প্রথমবারের মতো দুটি আলাদা বিশ্বাসের সমান সংখ্যক মানুষ বিরাজ করবে পৃথিবীতে।

২০১৭ সালের আরেকটি গবেষণায় বলা হয়েছে, মুসলিমরা ২০১৫-২০৬০ সালের মধ্যে সামগ্রিক বিশ্বের জনসংখ্যার তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসাবে খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ