সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

ময়লার স্তূপে নারীর পোড়া লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার স্তূপ থেকে এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উদ্ধার করা লাশটির এখনও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১০-১৫ দিন আগের ঘটনা এটি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ময়লার স্তূপ থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পুড়ে বিকৃত হয়ে গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। কোনো ময়লার গাড়ির মধ্যে লাশটি ছিল। ময়লার পাশাপাশি লাশটিও ফেলে যাওয়া হয়।

ওসি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ