বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তুরস্কে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশিদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডলারের তুলনায় তুরস্কের মুদ্রার মান কমে যাওয়ার প্রভাব পড়েছে বাড়ি কেনা-বেচায়। এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করছে বিদেশিরা।

আরব টাইমসের বরাতে জানা যায়, নভেম্বরে তুরস্কে বাড়ি কেনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এগিয়ে আছে। এ তালিকায় প্রতিবেশী ইরানের অবস্থান এক নম্বরে।

তুরস্কের পরিসংখ্যান সংস্থার দেওয়া তথ্য মতে, গত মাসে ১ হাজার ৪০৬টি সম্পত্তির মালিকানা গেছে ইরানিদের হাতে। এরপরই আছে ইরাক, সে দেশের নাগরিক কিনেছে ১ হাজার ৭৫টি সম্পত্তি।

এ ছাড়া ৮৩৬, ৩২২, ২৭৮, ২৩১ ও ১৮৫ সম্পত্তির হাতবদল নিয়ে তালিকার পরের অবস্থানে আছে যথাক্রমে রাশিয়ান, জার্মান, কাজাখ, আফগান ও কুয়েতের নাগরিকরা।

সব মিলিয়ে নভেম্বর বিদেশিদের কাছে তুরস্কের ৭ হাজার ৩৬৩টি সম্পত্তির মালিকানা হাতবদল হয়েছে। যা ২০২০ সালের এই সময়ের তুলনায় ৪৮.৪ শতাংশ বেশি।

এ সব সম্পত্তির রেকর্ড সংখ্যক বিক্রি হয়েছে ইস্তাম্বুলে, ২ হাজার ৯২২টি। এ ছাড়া আন্তালিয়ায় ৯১৭ ও রাজধানী আঙ্কারায় ৪২৮টি বাড়ি কিনেছে বিদেশিরা।

প্রাপ্ত তথ্য আরও বলছে, চলতি বছরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত মোট ৫০ হাজার ৭৩৫টি সম্পত্তি কিনেছে বিদেশিরা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯.৪ শতাংশ বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ