বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর শারীরিক অবস্থার উন্নতি, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য ছোট সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হাফিযাহুল্লাহ হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে কয়েক দিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে পীর-মাশায়েখ, ওলামা ও তুলাবাসহ সকলের কাছে দোয়া করার আহবান জানিয়ে বলেন, আল্লাহ তাআ'লা যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিয়ে হযরতকে আবারো কর্মমূখর হ‌ওয়ার তাওফীক দান করেন। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বর্তমানে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আলহামদুলিল্লাহ বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ