সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও কিছু কথা নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’

হংকং-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, ছাদে আটকা ৩ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হংকং-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শতাধিক মানুষ ভবনটির ছাদে আটকা পড়েছে।

গ্লুচেস্টার রোডের ৩৮ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুনের খবর প্রথম পাওয়া যায় দুপুর ১২টা ৩৭ মিনিটে।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)-এর বরাত দিয়ে বিবিসি জানায়, ছাদ থেকে অনেক মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। তবে দোকান ও রেস্তোরাঁর ভেতরে অনেকে এখনো রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও বলা হচ্ছে, আগুনে অন্তত দুজন আহত হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দমকলকর্মীরা ওয়াটার জেট ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনের ভেতরে থাকা লোকদের উদ্ধারে তারা মই ব্যবহার করছেন।

উদ্ধার হওয়াদের মধ্যে ৬০ বছরের এক নারী শ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য তিনজন জানিয়েছেন, তারা অসুস্থবোধ করেছেন।

এ অগ্নিকাণ্ডকে লেভেল থ্রি ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তবে সবচেয়ে মারাত্মক স্তর হলো পাঁচ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ