মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

সাভারে জলাবদ্ধতা নিরসন করল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সাভারের যাদুরচর মাদরাসা রোডের জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম দিয়েছে সাভারের জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল এগারোটা থেকে স্বেচ্ছাশ্রমে নামে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ ফিরোজী আওয়ার ইসলামকে জানান, যাদুরচর মাদরাসা রোডে পুরুষ মাদরাসা, মহিলা মাদরাসা ও স্কুল রয়েছে। মাদরাসা ও স্কুলে পড়ালেখা করে প্রায় ২হাজার শিক্ষার্থী। কিন্তু এই রোডে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নেই। যার কারণে হালকা বৃষ্টি হলেই রাস্তায় হাটু পরিমান পানি জমে যায়। পানি জমার কারণে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে।

May be an image of 9 people, people standing and body of water

তিনি আরও জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে মাদরাসা রোডে পানি জমে যায়। নাপাক পানির কারণে মাদরাসা শিক্ষার্থী ও মুসল্লিদের সমস্যার কথা চিন্তা করে জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে নামে। প্রথমে মটর দিয়ে পানি সড়ানো হয়। পরে বালতি, মগ দিয়ে পানি সড়ানো হয়। পরে রাস্তার বিভিন্ন গর্তে বালু দেয়া হয়।

‘জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর কাসেমীর সার্বিক দিক-নির্দেশনায় এ জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কার করা হয়।’

May be an image of 5 people, people standing, people walking and body of water

মুফতি আব্দুল্লাহ ফিরোজী জানান, এই রাস্তা সংস্কারের জন্য আমরা ইউনিয়ন পরিষদে আবেদন জানিয়েছি। কিন্তু এই রোড সংস্কার হয়নি। পানি নিষ্কাশনের ড্রেন ও রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ