মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শীতে খুসখুসে কাশি থেকে মুক্তি পেতে ৫ সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতের ঠান্ডা আবহাওয়ায় অনেকেই সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। জ্বর-সর্দি কমে গেলেও অনেক সময় যেতে চায় না জেদি কাশি। সব সময়ই যেন গলার কাছে একটা খুসখুসে ভাব লেগেই থাকে। শীতকালীন এই বিরক্তিকর কাশি থেকে মুক্তি পেতে কী করবেন জেনে নিন-

১. এক গ্লাস হালকা গরম পানিতে ২ চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস ও সামান্য আদার রস মিশিয়ে নিন। এই পানীয় দিনে অন্তত ১-২বার খেলে কাশি কমে যাবে।

২. কাশি দূর করতে আদার টুকরোর সঙ্গে লবণ মিশিয়ে কিছুক্ষণ পরপর খান। দেখবেন কাশি কমে যাবে। একই সঙ্গে সারাদিনে অন্তত কয়েকবার মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকবে।

৩. সর্দি-কাশি সারাতে গার্গল কোর বিকল্প নেই। শুধু মাথাব্যথা নয়, কাশিও কমে। এক গ্লাস গরম পানিতে আধা চিমটি লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট ধরে গার্গল করুন। কাশি কমাতে দ্রুত সাহায্য করবে।

৪. গরম পানি দিয়ে গার্গল করা ছাড়াও কাশি হলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম পানি পান করুন। দেখবেন গলার খুসখুসে ভাব কমবে।

৫. গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে হালকা গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। মুহূর্তেই কাশি নিয়ন্ত্রণে আসবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ