শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের ৩৮৩ তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৩তম শাখা রাজশাহীর বাঘায় উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, বাঘা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম বাবুল।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাঘা শাখার প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র মোছাঃ মনোয়ারা বেগম, বাঘা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোঃ কামাল হোসেন, সমাজ সংগঠক মোঃ মামুন হোসেন ও ব্যবসায়ী শ্রী বিপুল কুমার। অনুষ্ঠান শেষে শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ